রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ৩৮ কেজির বাগাড় ৫১ হাজারে বিক্রি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২, ১২:৫১ পূর্বাহ্ন | ভিন্ন খবর
রাজবাড়ী প্রতিনিধি ঃ
রাজবাড়ী জেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলেদের জালে ৩৮ কেজি ওজনের বিশাল আকারের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি ১ হাজার ৩শত ৫০ টাকা কেজি দরে মোট ৫১ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া ৬ নং ফেরী ঘাটের অদূরে আক্কাস হালদারের বড় ফাসন জালে মাছটি ধরা পরে।
মাছটি ফেরী ঘাট এলাকায় আড়ৎদার বাবু সরদারের ঘরে নিয়ে আসলে বিশাল আকারের বাঘাড় মাছটিকে এক নজর দেখতে অনেকেই ভীর করেন। এসময় মোবাইল ফোনে অনেকে মাছের ছবি তোলেন।
মাছটি নিলামে প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে মোট ৪৯ হাজার ৪০০ টাকায় স্থানীয় মাছ ব্যবসায়ী মোঃ শাজাহান শেখ কিনে নেন। পরে মাছটি ১ হাজার ৩শত ৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে।
দৌলতদিয়া শাকিল সোহান মৎস আড়ৎতের মাছ ব্যবসায়ী মোঃ শাজাহান জানান, ৩৮ কেজি ওজনের মাছটি বিভিন্ন জায়গায় মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৫১ হাজার ৩০০ টাকায় বিক্রি করেছি।রাজবাড়ী জেলার পদ্মা নদীতে মাঝে মধ্যেই জেলেদের জালে বড় বড় রুই,কাতল,মৃগেল,বোয়াল,পাঙ্গাস,চিতল,বাগাড় সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পরে।

